ওয়েবসাইট এবং সামাজিক মাধ্যম অ্যাপ্লিকেশন ব্লক করা হয়েছে? আপনার নেটওয়ার্ক অস্বাভাবিক ধীর? খুঁজে বের করতে OONI অনুসন্ধান চালান!

এই অ্যাপ্লিকেশনটি দিয়ে, আপনি ওয়েবসাইট এবং ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশানগুলি অবরূদ্ধ কিনা পরীক্ষা করতে পারবেন, আপনার নেটওয়ার্কের গতি এবং কর্মক্ষমতা পরিমাপ করুন এবং সেন্সরশিপ ও নজরদারির জন্য দায়বদ্ধ সিস্টেমগুলি আপনার নেটওয়ার্কের মধ্যে আছে কিনা তা পরীক্ষা করে দেখুন।

OONI Probe ডেভেলপ করেছে Open Observatory of Network Interference (OONI), এটি একটি মুক্ত সফটওয়্যার প্রকল্প (টর প্রজেক্টের অধীনে) যা সারা বিশ্বের ইন্টারনেট সেন্সরশিপ প্রকাশের লক্ষ্যে কাজ করে।

২০১২ সাল থেকে, OONI এর বিশ্বব্যাপী সম্প্রদায় ২০০ টিরও বেশি দেশ থেকে  লক্ষ লক্ষ নেটওয়ার্ক পরিমাপ সংগৃহীত করেছে, এবং নেটওয়ার্ক হস্তক্ষেপের একাধিক ঘটনাকে প্রকাশ করেছে।

ইন্টারনেট সেন্সরশিপ প্রমাণ সংগ্রহ করুন
ওয়েবসাইট এবং ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশনগুলি কীভাবে  ব্লক করা হয়েছে তা আপনি পরীক্ষা করতে পারেন। নেটওয়ার্ক পরিমাপের যে তথ্য আপনি সংগ্রহ করবেন সেটি ইন্টারনেট সেন্সরশিপের প্রমাণ হিসাবে পরিবেশন করা যেতে পারে।

সেন্সরশিপ এবং নজরদারী জন্য দায়ী সিস্টেম সনাক্ত করুন
OONI Probe পরীক্ষাগুলি সিস্টেমের (মধ্যবাক্স) উপস্থিতি প্রকাশ করার জন্য ডিজাইন করা হয়েছে যা সেন্সরশিপ এবং নজরদারির জন্য দায়ী হতে পারে।

আপনার নেটওয়ার্কের গতি এবং কর্মক্ষমতা পরিমাপ করুন
OONI এর আপনি নেটওয়ার্ক ডায়াগনস্টিক টেস্ট (NDT)  বাস্তবায়নের মাধ্যমে আপনার নেটওয়ার্কের গতি এবং কর্মক্ষমতা পরিমাপ করতে পারেন। আপনি ডায়নামিক অ্যাডাপ্টিভ স্ট্রিমিং ওভার HTTP (DASH) পরীক্ষা সহ ভিডিও স্ট্রিমিং কর্মক্ষমতা পরিমাপ করতে পারেন।

মুক্ত তথ্য
OONI নেটওয়ার্ক পরিমাপের তথ্য প্রকাশ করে কারণ মুক্ত তথ্য তৃতীয় পক্ষগুলিকে OONI ফলাফলগুলি যাচাই, স্বাধীন গবেষণা পরিচালনা এবং অন্যান্য গবেষণা প্রশ্নের উত্তর দিতে সহায়তা করে। উন্মুক্তভাবে প্রকাশ করা OONI তথ্য বিশ্বব্যাপী ইন্টারনেট সেন্সরশিপের স্বচ্ছতা বৃদ্ধি করতে সহায়তা করে। আপনি এখানে OONI তথ্য অন্বেষণ এবং ডাউনলোড করতে পারেন: https://ooni.io/data/

বিনামুল্যের সফটওয়্যার
সমস্ত OONI Probe পরীক্ষা (আমাদের NDT এবং DASH বাস্তবায়ন সহ), মুক্ত ও ওপেন সোর্স সফ্টওয়্যার ভিত্তিক। আপনি GitHub এর OONI সফটওয়্যার প্রকল্পগুলি খুঁজে পেতে পারেন: https://github.com/ooni. OONI পরীক্ষা কিভাবে কাজ করে তা জানতে আগ্রহী? আরও জানুন: https://ooni.io/nettest/

OONI-verse থেকে আপডেটগুলি পেতে, টুইটারে আমাদের অনুসরণ করুন: https://twitter.com/OpenObservatory
