<b>কনভার্টার NOW একটি কার্যকরী ইউনিট ও কারেন্সি কনভার্টার </b>
✔️ <b>সহজ</b>  মাত্র কয়েক ক্লিকেই পরিমাপের বিভিন্ন এককে রুপান্তর। 
🚀 এটি <b>দ্রুত ও তাৎক্ষণিক </b>:টাইপ শুরু করার সাথে সাথেই পরিমাপের অন্যান্য এককের রূপান্তর দেখতে পাবেন।
🖌️ এটি <b>কাস্টমাইজযোগ্য</b>: পছন্দ এবং ব্যবহার অনুযায়ী ইউনিটগুলি সাজিয়ে নিতে পারেন।
🔢 বিল্ট ইন<b>ক্যালকুলেটর</b> প্রতিটি পেইজ এ রয়েছে ক্যালকুলেটর ব্যাবহারের সুযোগ।
💰 কারেন্সি এক্সচেঞ্জ রেট <b>প্রতিদিন আপডেট করা হচ্ছে</b>
🎨 <b>ডাইনামিক থীম</b> আপনার ডিভাইস সেটিংস অনুযায়ী নির্বাচিত করা হয়।
⚫⚪ <b>পছন্দের থীম টি ব্যাবহার করুন</b>: ডার্ক এবং লাইট থীম।
📱🖥️ <b>মাল্টিপ্ল্যাটফর্ম</b>: Android, Web, Linux and Windows এ ব্যাবহার করা যাবে।
💯 এটি <b>ফ্রী, বিজ্ঞাপন মুক্ত, ডাটা কালেকশন এবং অনুমতির প্রয়োজন নেই </b> (শুধু মূদ্রার মান আপডেট করার জন্য ইন্টারনেট) এবং সম্পূর্ণ <b>ওপেন সোর্স</b>!
<b>কনভার্টার NOW ২০০ টির বেশি ইউনিট এবং ৩০ টিরও বেশি মূদ্রা রুপান্তর করতে পারে</b> 🎉🎉

যেসব পরিমাপ কনভার্টার NOW রূপান্তর করতে সক্ষমঃ
-<b>মুদ্রা:</b> ডলার, ইউরো, পাউন্ড, রুপি, ইয়েন, ইত্যাদি।
-<b>দৈর্ঘ্য:</b> মিটার, ইঞ্চি, মাইল, গজ, আলোকবর্ষ, ইত্যাদি।
-<b>ক্ষেত্রফল:</b> বর্গ মিটার, হেক্টর, একর, ইত্যাদি।
-<b>আয়তন:</b> ঘন মিটার, লিটার, গ্যালন, পিন্ট, চামচ, ইত্যাদি।
-<b>সময়:</b> সেকেন্ড, ঘণ্টা, দিন, বছর, সপ্তাহ, সহস্রাব্দ, ইত্যাদি।
-<b>তাপমাত্রা:</b> সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন।
-<b>গতিবেগ:</b> মিটার প্রতি সেকেন্ড, কিলোমিটার প্রতি ঘণ্টা, নট, ইত্যাদি।
-<b>ভর:</b> গ্রাম, পাউন্ড, টন, পারমাণবিক ভর একক, ইত্যাদি।
-<b>বল:</b> নিউটন, ডাইন, পাউন্ড-ফোর্স, পাউন্ডাল, ইত্যাদি।
-<b>চাপ:</b> প্যাসকেল, বার, বায়ুমণ্ডল, পিএসআই, ইত্যাদি।
-<b>শক্তি:</b> জুল, ক্যালরি, কিলোওয়াট ঘণ্টা, ইত্যাদি।
-<b>ক্ষমতা:</b> ওয়াট, কিলোওয়াট, হর্সপাওয়ার, ইত্যাদি।
-<b>জ্বালানি খরচ:</b> মাইল প্রতি গ্যালন, কিলোমিটার প্রতি লিটার, ইত্যাদি।
-<b>সংখ্যা পদ্ধতি:</b> দশমিক, বাইনারি, হেক্সাডেসিমাল, ইত্যাদি।
-<b>টর্ক:</b> নিউটন মিটার, পাউন্ড-ফোর্স ফুট, পাউন্ডাল মিটার, ইত্যাদি।
-<b>ডিজিটাল ডাটা:</b> নিবল, বিট, বাইট, কিবিবিট, কিবিবাইট, ইত্যাদি।
-<b>জুতার মাপ:</b> ইউকে, ভারত, ইউরোপ, ইউএসএ, জাপান, ইত্যাদি।
-<b>কোণ:</b> ডিগ্রি, রেডিয়ান, মিনিট, ইত্যাদি।
-<b>এসআই উপসর্গ:</b> কিলো, মেগা, গিগা, টেরা, মিলি, মাইক্রো, ন্যানো, ইত্যাদি।